for Add

বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকসের লোগো উন্মোচন

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২১’। আগামী ২৮-৩১ অক্টোবর চারদিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা ক্লাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন। ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান বাবলু।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মহামারীর কারণে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর আমাদের দেশে একটি আন্তর্জাতিক আসর আয়োজিত হচ্ছে এটা নি:সন্দেহে খুশির খবর। এবারের আসরের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার নামে আসর আয়োজন করে তাকে সত্যিকারের শ্রদ্ধা জানানোর প্রয়াস পেয়েছে বাংলাদেশ জিমন্যস্টিকস ফেডারেশন।
এ আসরে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা তাদের অনন্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করবেন বলেই আমার বিশ্বাস।

এ আসরের সফল আয়োজন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির উপযাপনে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি এ আসর উপলক্ষে আগত অতিথিরাও বাংলাদেশের চিরাচরিত আতিথ্য উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।

টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বাংলদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা ১০ বছর আগে ২০১১ সালে সুলতানা কামাল চতুর্থ সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিলাম। এবার বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন করছি।

তিনি জানান, এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান। ছয় দেশের ৬৭ জিমন্যাস্টসহ কোচ, জাজেজ ও অফিসিয়ালসহ প্রায় ১৭০ জন এবারের আসরে অংশগ্রহণ করছেন।

তিন ক্যাটাগরিতে (পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং নারী) মোট ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।

আগামী ২৭ অক্টোবর বিকাল ৪টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশী বংশোদ্ভুত রাশিয়ান জিমন্যাষ্ট মার্গারিটা মামুন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add