for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১৮:২৬:১১

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। আজ রোববার ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে ফাইনালে তারা ৬৩-৩৫ পয়েন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৩৭-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। নৌবাহিনীর সামসুজ্জামান সোয়েব-২২ ও মিথুন-১৫ পয়েন্ট এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আকাশ-১৩ ও পিয়াস-১০ পয়েন্ট স্কোর করেন।
নৌবাহিনী : মিথুন, সামসুজ্জামান, জামিল, সাইফুল, আজাদ, আমির, মাসুদ, মেহেদী, টুটুল, আলী হোসেন, বাপ্পি ও সজিব।
বিকেএসপি : আকাশ, সাজেদ, রুম্মান, মানিক, ইয়াসিন, অনিরুদ্ধ, পিয়াস, শাহাদাত, অমিত, রোহান, রুবেল, নাজিব ও জোবায়ের।
খেলা শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ বাবু উজ্জল চক্রবর্তী, ফেডারেশনের সহসভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এ কে সরকার, যুগ্মসম্পাদক খায়রুল আলম ফরহাদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ওয়াসিফ আলী প্রমুখ।
For add
For add
For add
For add
for Add