for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৬:১৯:৫৩

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় ২৩ সেপ্টেম্বর ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৮৩-৩৫ বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। প্রথমার্ধে জয়ী দল ৪১-২১ পয়েন্টে এগিয়ে ছিল। সেনাবাহিনীর পক্ষে সর্বোচ্চ তণু-২০ ও ইলিয়াস-১২পয়েন্ট এবং পুলিশের পক্ষে সর্বোচ্চ নিতাই-২১ ও আজিজ-০৬ পয়েন্ট স্কোর করে।
দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৯৩-৩০ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে নৌবাহিনী ৫০-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ মিথুন-১৬ ও সজিব-১৪ পয়েন্ট এবং বিজিত দলের হয়ে সর্বোচ্চ ক্রিস্টোপার-০৬ পয়েন্ট স্কোর করে।
তৃতীয় খেলায় বিকেএসপি ৫৪-৪৬ পয়েন্টে ধুমকেতু ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৩০-১২ পয়েন্টে এগিয়ে ছিল। ধুমকেতুর পক্ষে সর্বোচ্চ তামিম-১৭ ও মাহিন-১০ পয়েন্ট এবং বিকেএসপির পক্ষে সর্বোচ্চ পিয়াস-১৩ ও মীর-১০ পয়েন্ট স্কোর করেন।
For add
For add
For add
For add
for Add