for Add

স্বাস্থ্য বিধি মেনে এগিয়ে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০’। গত ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ গেমসের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নিজেই স্বাস্থ্য বিধি মেনে গেমস আয়োজনের নির্দেশ দেন। বিওএ তার নির্দেশনা মেনেই গেমস আয়োজনের ব্যবস্থা করছে।

গেমসের তৃতীয় দিনে আজ শনিবার ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে ঢুকতেই দেখা গেল থার্মাল স্ক্যানার। সকল জিমন্যাস্টস থেকে শুরু করে সবার শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। সবার মুখেই ছিল মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছেন অ্যাথলেটরা। জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গে সর্ম্পক্ত নয় এমন কাউকে জিমন্যাসিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে না। করোনা ভাইরাসের এ মহামারির সময় শুধু বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনই নয়, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ৩১টি ডিসিপ্লিনের সবগুলোতেই মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও জাতির পিতার নামের এ গেমসটি আয়োজনের যে চ্যালেঞ্জ ছিল বিওএ’র জন্য, এখনো পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এবং পরিকল্পনামাফিক হচ্ছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের সময়ই প্রধানমন্ত্রী বলেছিলেন সবাইকে স্বাস্থ্যবিধি মানতে। গেমসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন দিক নিদের্শনাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার নিদের্শনার পর আরও সর্তকতা অবলম্বন করে বিওএর কর্মকর্তারা। অবশ্য গত দশ দিন ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগে থেকেই নানা পদক্ষেপ নেন আয়োজকরা।

কভিড-১৯ কীভাবে প্রতিরোধ করা হবে তা গেমস শুরুর আগে থেকেই বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সশস্ত্র বাহিনী, বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা গলফ ও বিভাগীয় শহরে সিভিল সার্জনদের নিয়ে গঠন করা হয় কমিটি। শুরু থেকেই তারা ২৯টি ভেন্যুতে থাকছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সবচেয়ে বড় ভয় ছিল করোনা আক্রান্ত নিয়ে। তবে এখনো পর্যন্ত কোন অ্যাথলেট, কোচ, কমকর্তা, টেকনিক্যাল অফিসার এবং গেমসের সঙ্গে সংশ্লিষ্ট কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি। অবশ্য কভিড-১৯’ আক্রান্তরা যাতে ভেন্যুগুলোতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আগেই করেছে আয়োজকরা। কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেমসের ভেন্যুতে প্রবেশ করেছেন সবাই।

করোনা ভাইরাসের কারণে গত বছর স্থগিত হয়ে যায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। সেই সময় নতুন মহামারি সর্ম্পকে অজানা ছিল বলে পুরো বিশ্বক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তা এবং সঠিক পরিকল্পনার কারণে করোনা মহামারি মোকাবেলা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এখন সংক্রমণ উর্ধ্বগতি হলেও কীভাবে তা মোকাবেলা করতে হবে তা জানা আছে বলেই দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

১ এপ্রিল উদ্বোধনের পর শুক্রবার গেমসের মাঠের লড়াইয়ে বিভিন্ন ভেন্যুতে ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনেই হচ্ছে গেমসটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম, পল্টনের উডেন ফ্লোর জিমন্যাসিয়াম, শেখ রাসেল রোলার স্কেটিং, জাতীয় ক্রীড়া পরিষদে ভেন্যুগুলোতে সরেজমিনে ঘুরে দেখা গেছে সবগুলোতেই স্বাস্থ্যবিধি মেনে খেলা হচ্ছে। ভয়, শংকা সবকিছু দূরে সরিয়ে ক্রীড়াবিদরা দেখাচ্ছেন তাদের পারফরমেন্স শৈলী। সবার মধ্যেই দেখা গেছে উৎসবের আমেজ। দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলেটরা নিজেদের উজাড় করে দিচ্ছেন। আগামীর তারকা হওয়ার স্বপ্ন নিয়ে এসব ক্রীড়াবিদদের সঙ্গে আয়োজকরাও স্বাস্থ্যবিধি মানা নিয়ে বেশ সচেতন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add