for Add

অধিনায়কের ব্যাটে এগিয়ে চলছে ওয়েস্ট ইন্ডিজ

ওপেন করতে নেমে পুরো দিনই ব্যাট করলেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সুরাঙ্গা লাকমালদের তোপে আরেক প্রান্তে আসা-যাওয়ার মধ্যে হাসল তার ব্যাট। চোয়ালবদ্ধ দৃঢ়তায় টিকে থাকার দিকেই মন ছিল বেশি, তাই পুরো দিন ব্যাট করেও সেঞ্চুরি করতে এখনো এক রানের অপেক্ষা তার।

অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ২৮৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ রান নিয়ে ব্যাট করছেন ব্র্যাথওয়েট। রাহকিম কর্নওয়াল খেলছেন ৪৩ রানে।

৭ উইকেট হারিয়ে ফেললেও স্বাগতিকরা তৃপ্ত থাকতেই পারে। কারণ দুশো রানের আগেই তারা হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। লঙ্কান ফিল্ডারদের হাত গলে কিছু ক্যাচ না ফসকে বের হলে আরও করুণ অবস্থাও হতে পারত।

পেস বোলারদের জন্য সহায়ক কন্ডিশনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সপ্তম ওভারেই জন ক্যাম্পবেলকে তুলে নেন লাকমাল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনক্রুমা বোনার এদিন রানের খাতাই খুলতে পারেননি। লাকমালের বলে পরিষ্কার বোল্ড হয়ে যান তিনি।

এরপর কাইল মেয়ার্সের সঙ্গে প্রতিরোধ গড়েন ব্র্যাথওয়েট। দুজনের জুটিতে আসে ৭১ রান। ফিফটির এক রান আগে লাঞ্চ থেকে ফিরেই আউট হয়ে যান তিনি। রান না পেয়ে অস্থির হয়ে উঠা জার্মেইন ব্ল্যাকউড নেমেছিলেন আগ্রাসী মেজাজে। দুবার স্লিপে ক্যাচ দিয়েও পার পেয়ে যান।

কিন্তু থিতু হয়েও পেরে উঠেননি। ১৮ রান করে ক্যাচ দেন উইকেটের পেছনে। জেসন হোল্ডার এসেও খেলতে থাকেন একইভাবে। ৫১ রানের জুটির পর ৩৪ বলে ৩০ করে তিনি ফেরেন ধনঞ্জয়া ডি সিলভার বলে। কিপার ব্যাটসম্যান জশুয়া ডা সিলভাকে ছাঁটেন দুশমন্ত চামিরা।

১৮৬ রানে ৬ উইকেট হারানোর পর আলজেরি জোসেফের সঙ্গে ৩৬ রানের আরেক জুটি হয় ক্যারিবিয়ান অধিনায়কের। অলরাউন্ডার জোসেফই করেন রান আনার কাজ। লাসিথ এম্বুলদেনিয়ার স্পিনে আউট হওয়ার আগে করে যান ২৯ রান।

এরপর বাকিটা টেনেছেন কর্নওয়াল-ব্র্যাথয়েট। ৮ম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৬৫ রান তুলেছেন তারা। ২৩৯ বল খেলে ১১ চারে ৯৯ রানে আছেন ব্র্যাথওয়েট। এই পথে টেস্টে স্পর্শ করেছেন ৪ হাজার রানের মাইলফলক। ৫৪ বলেই ৪৩ করে অনেকটা ওয়ানডে মেজাজে খেলছেন রাহকিম।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৮৬ ওভারে ২৮৭/৭ (ব্র্যাথওয়েট ৯৯, ক্যাম্পবেল ৫, বনার ০, মেয়ার্স ৪৯, ব্ল্যাকউড ১৮, হোল্ডার ৩০, জশুয়া ১, জোসেফ ২৯, কর্নওয়াল ৪৩*; লাকমল ৩/৭১, বিশ্ব ১/৫৯, চামিরা ১/৭৯, এম্বুলদেনিয়া ১/৫৬, ধনাঞ্জয়া ১/১৬)।

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add