for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ২:২০:২৭

বঙ্গবন্ধু ষষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ নৌবাহিনী ৫টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
তবে বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক পেয়ে প্রথম রানার্সআপ এবং বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণপদকসহ মোট ১৩টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার এ চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনে বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসারসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে।
For add
For add
For add
For add
for Add