for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১:১৬:০৭

ওয়ালটন-বিএসজেএ ক্রীড়া উৎসব আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। পাঁচটি ডিসিপ্লিনে বিএসজেএ’র অর্ধশতাধিক সদস্যের অংশগ্রহণে সপ্তাহব্যাপী হবে এ আসর ।
ক্রীড়া উৎসবকে সামনে রেখে সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক একেএম আবু সাদাত ও সদস্য সচিব আরাফাত জোবায়েরসহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় টেবিল টেনিস, ক্যারম, দাবা, ব্যাডমিন্টন ও কলব্রিজ এ পাঁচ ডিসিপ্লিন নিয়ে হবে বিএসজেএ ক্রীড়া উৎসব। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ক্যারম ডিসিপ্লিনে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্টও। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ট্রফি ও আর্থিক পুরস্কার।
শুধু তাই নয়, সব ইভেন্টের স্কোরের ভিত্তিতে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেয়া হবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ একজন সেরা পুরুষ ও একজন সেরা নারী খেলোয়াড়কে পুরস্কৃত করবে। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী ২০ জনকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
For add
For add
For add
For add
for Add