for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ২২:৫৭:১৬

বঙ্গবন্ধু মহান বিজয় দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. শাহ আলম সরদার।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান বাবলু।
এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা, সংস্থা, সংগঠন ও ক্লাবসহ ৩৯টি দলের খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফ্লোর এক্সারসাইজে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ভাননুন নুয়াম বম স্বর্ণ, ভল্টিং টেবিলে ট্রেডকেট এভিয়েশন লিমিটেডের শিশির আহমেদ স্বর্ণ, নারী ফ্লোর এক্সারসাইজ ও ব্যালান্স বীমে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথী আক্তার মিশু স্বর্ণপদক জয় করেন।
For add
For add
For add
For add
for Add