for Add

শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচ্যারী টুর্নামেন্ট সমাপ্ত

শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচ্যারী টুর্নামেন্টের সমাপণী দিনে আজ বুধবার ৬টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে আব্দুর রহমান আলিফ ফাইনালে ৬-০ সেট পয়েন্টে প্রদীপ্ত চাকমাকে পরাজিত করে স্বর্ণপদক এবং মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-০ সেট পয়েন্টে মো. রোমান সানাকে পরাজিত করে ব্রোঞ্জপদক লাভ করেন।

এদিকে রিকার্ভ নারী একক ইভেন্টে মোসাম্মৎ ইতি খাতুন ফাইনালে ৬-৫ সেট পয়েন্টে বিউটি রায়কে পরাজিত করে স্বর্ণপদক এবং মেহেনাজ আক্তার মনিরা ৬-৪ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকীকে পরাজিত করে ব্রোঞ্জপদক জয় করেন।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে মো. ইমদাদুল হক মিলন ও মোসাম্মৎ ইতি খাতুনকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান ফাইনালে ১৩৯-১৩৮ স্কোরের ব্যবধানে মো. সিয়াম সিদ্দিককে পরাজিত করে স্বর্ণপদক এবং মোহাম্মদ সোহেল রানা ১৪৫-১৩৯ স্কোরের ব্যবধানে অসীম কুমার দাসকে পরাজিত করে ব্রোঞ্জপদক লাভ করেন।

কম্পাউন্ড নারী একক ইভেন্টে শামলী রায় ফাইনালে বন্যা আক্তারকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেন। ফাইনালে প্রথম পর্যায়ে ১৪১-১৪১ স্কোর হওয়ায় পরবর্তী পর্যায়ে উভয়ই ১টি করে তীর ছুড়ে ৯-৯ স্কোর করেন। তবে শ্যামলী রায়ের তীরটি ১০ এর সন্নিকটে থাকায় বিজয়ী হন।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে অসীম কুমার দাস ও তানিয়া রীমা ১৫৪-১৫১ স্কোরের ব্যবধানে মো. সোহেল রানা ও বন্যা আক্তারকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি অব. লে. জেনারেল মো. মইনুল ইসলাম, সহসভাপতি মো. মাহফুজুর রহমান সিদ্দিকী, মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সহকারী সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম কিরন, নির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ঢালী, এএম ফজলুর রহমান মুকুল, ডা. মো. এহেছানুল করিম, জাতীয় দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক প্রমুখ।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add