for Add

ফুটবল উন্নয়নে নিরবে কাজ করা সংগঠক রিয়াজুল করিম

বাফুফে নির্বাচন এখন দোরগোড়ায় কড়া নাড়ছে। আর মাত্র ২০ দিন পরেই বহুল কাঙ্খিত এ নির্বাচন ব্যালট বাক্সে গড়াতে যাচ্ছে। নির্বাচনী বৈতরণী পার হতে এরই মধ্যে প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বাফুফে নির্বাচনে ২১ পদে লড়ছেন ৪৯ প্রার্থী। তফসিল ঘোষণার পর থেকে জমজমাট নির্বাচনীর আভাস ছড়ালেও শেষ পর্যন্ত সেটা এক তরফায় না পরিণত হয় সেটাই দেখার বিষয়।

এ নির্বাচনে প্রার্থীদের ব্যাপক ছড়াছড়ি থাকলেও শুধুমাত্র বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ নামে ২১ জনের একটি প্যানেলই দৃশ্যমান দেখা যাচ্ছে। তবে এ প্যানেলের বিপরীতি ২৮ জন প্রার্থী বিচ্ছিন্নভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা এক হয়ে লড়বেন নাকি বিচ্ছিন্নভাবেই নির্বাচনী মাঠে থাকবেন সেটা অবশ্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই জানা যাবে।

বর্তমান বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ নামে একটি প্যানেলই দৃশ্যমান। এ প্যানেলের বিপরীতি ২৮ জন প্রার্থী বিচ্ছিন্নভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে বাফুফে নির্বাচনে বিশেষ করে সদস্য পদে একঝাঁক তরুণ সংগঠক এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তাদের সবার চোখেমুখেই আগামীদিনের ফুটবল উন্নয়নে কাজ করার স্পৃহা দেখা যাচ্ছে। তাদেরই একজন সৈয়দ রিয়াজুল করিম। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাউন্সিলর হয়ে তিনি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদে সদস্য পদে লড়ছেন। তরুণ এ সংগঠক ক্লাবটির সহসভাপতি ও ফুটবল কমিটির চেয়ারম্যান। তার সাংগঠনিক দক্ষতায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ঘরোয়া ফুটবলে আবারো এগিয়ে যেতে শুরু করেছে।

সৈয়দ রিয়াজুল করিম বলেন, নির্বাচনে প্রার্থী হবার পর কাউন্সিলরদের কাছ থেকে তিনি বেশ সাড়া পাচ্ছেন। শুধু তাই নয়, ফুটবলের সাথে সম্পৃক্ত সবাই তাকে এগিয়ে যেতে দারুণভাবে উৎসাহিত করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাই তার নির্বাচনী প্রচারণা এগিয়ে চলেছে। ভোটারদের সাথে সবসময়ই তিনি যোগাযোগ রাখছেন। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান ফুটবলের এ জনপ্রিয় সংগঠক।

বাফুফে নির্বাচনে সদস্য পদে অন‌্যতম নতুন মুখ সৈয়দ রিয়াজুল করিম

ফুটবল অঙ্গনের জনপ্রিয় মুখ সৈয়দ রিয়াজুল করিম ব্যবসায়ী মহলেও ভীষণ পরিচিত। একজন তরুণ সমাজসেবক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। যে কারোর বিপদআপদে পাশে দাঁড়ানো তার সেই ছোট্টবেলা থেকেই অভ্যাস। বর্তমানে বৈশ্বিক করোনাভাইরাসকালেও তিনি ফুটবলের সাথে সংশ্লিষ্ট অসহায়, অস্বচ্ছল ও দুস্থদের নিরবে-নিভিত্তে সহযোগিতা করেছেন। প্রচারবিমুখ এ ক্রীড়া সংগঠক নিরবেই কাজ করতে ভালবাসেন।

কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করতে যাওয়া সৈয়দ রিয়াজুল করিম বিজয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী। তিনি জানান, সেই ছোট্ট বেলা থেকেই ক্রীড়া-সাংস্কৃতিক আর স্বাধীনতার স্বপক্ষের রাজনীতির সাথে বেড়ে উঠেছি।

সৈয়দ রিয়াজুল করিম এক প্রশ্নের জবাবে বলেন, ফুটবল উন্নয়নে আমি কাজ করতে চাই। তৃনমূলপর্যায়ের ফুটবলের ভিত আরো মজবুতভাবে গড়তে চাই। তিনি আরো জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের পর আমাদের প্যানেল যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, তখন ফুটবল উন্নয়নে আমরা আরো কী কী করতে চাই সবাই জানতে পারবেন।

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের নির্বাচনী প্রচারণায় সৈয়দ রিয়াজুল করিম

এদিকে একঝাঁক তরুণ সংগঠকদের নির্বাচনে অংশগ্রহণ__ ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি। তারা বলেন, প্রবীণ আর দেশবরেণ্য সংগঠকদের সাথে কাজ করতে করতে এসব তরুণ সংগঠকরা অভিজ্ঞ হয়ে ভবিষৎতে ঘরোয়া ফুটবলকে আরো এগিয়ে নিতে অবদান রাখবেন।

অপরদিকে ফুটবলের সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল মনে করেন ঘরোয়া ফুটবলকে এগিয়ে নিতে হলে, আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হলে সৈয়দ রিয়াজুল করিমদের মতো মেধাবী তরুণ সংগঠকদেরই ফুটবলে ভীষণ প্রয়োজন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add