for Add

মেসিদের পেছনে ফেলে আয়ের শীর্ষে ফেদেরার

Federarফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে ১০০ জনের মধ্যে সবার উপরে আছেন টেনিস তারকা রজার ফেদেরার। ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে প্রথমবারের মত ফেদেরার এই তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন।

২০ বারের রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী সুইস এই সেনসেশন টেনিসের কোন খেলোয়াড় হিসেবে প্রথমবারের মত এই তালিকায় শীর্ষ স্থান পেলেন। ২০১৯ সালে ফেদেরার এই তালিকায় পঞ্চম স্থানে ছিলেন। ১৯৯০ সাল থেকে ফোর্বস ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে আসছে।

গত এক বছরে ফেদেরারের এই আয়ের মধ্যে রয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ম্যাচ ফি ও ৬.৩ মিলিয়ন প্রাইজ মানি। এর আগে ২০১৩ সালে তিনি দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছিলেন।

চলমান করোনা মহামারীর কারণে এবার বিশ্বের শীর্ষ ১০০ জন ক্রীড়াবিদের আয় গত বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ কমেছে। লকডাউনের কারণে আগামী বছরও আয়ের এই নিন্মমুখী ধারা বজায় থাকবে বলে অনেকেই আশঙ্কা করছেন।

১০৫ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১০৪ মিলিয়ন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই দুজনই গত চার বছর যাবত শীর্ষ তিনটি স্থান দখল করে আছেন। মার্চ থেকে ইউরোপ জুড়ে সবধরনের খেলাধুলা বন্ধ থাকায় তাদের সম্মিলিত আয় গত বছরের তুলনায় প্রায় ২৮ মিলিয়ন ডলার কমেছে।

৯৫.৫ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানটি দখল করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। পঞ্চম স্থানে আছেন ৮৮.২ মিলিয়ন ডলার আয় করা লস এ্যাঞ্জেলস লেকার্সের এনবিএ তারকা লিবর্ন জেমস।বাসস।

এই তালিকায় দুজন মাত্র নারী ক্রীড়াবিদ রয়েছেন। তারা হলেন টেনিসের দুই তারকা নাওমি ওসাকা ও সেরেনা উইলিয়ামস। জাপানীজ তারকা ওসাকা রয়েছেন ২৯তম স্থানে আর মার্কিনী সেরেনার অবস্থান ৩৩তম স্থানে।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add