for Add

ইউরো কাপ

নকআউট পর্বে আসল জার্মানি

germany
ইউরো কাপের নকআউট পর্বে দেখা গেলো আসল জার্মানিকে। গতকাল (রবিবার) রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জার্মানি ৩-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। শক্তিতে অনেক এগিয়েছিল জার্মানি। মাঠেও ঘটলো তার প্রতিফলন। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অন্যদিকে ইউরোপের মধ্যমসারির দল স্লোভাকিয়া। এই দলটির বিপক্ষে নিরঙ্কুশভাবে ফেভারিট বিশ্বচ্যাম্পিয়নরাই। তবে সেটা তো মাঠে দেখাতে হবে! সেই দেখানোর কাজটাই করে দিলেন ওজিল-মুলার-ক্রুসরা।

এবারের ইউরোয় কিন্তু জার্মানিকে ঠিক জার্মানদের মত লাগছিল না। কেমন যেন নিষ্প্রভ নিষ্প্রভ। তবে গ্রুপ পর্ব পার হয়ে এসে ঠিকই খোলস ছাড়তে শুরু করে দিয়েছে জোয়াকিম লোর দল। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে জার্মানি। যার ফলশ্রুতিতে ম্যাচের মাত্র ৮ম মিনিটের মাথায় গোল করে জার্মানিকে এগিয়ে দেন ডিফেন্ডার জেরোমে বোয়াটেং।

কর্নার কিক থেকে ভেসে আসা বল ডি বক্সের মধ্যে ফিরে আসছিল। তবে ফিরতি বলটি পেয়েই ডি বক্সের ঠিক সামনে থেকে ডান পায়ের মাটি কামড়ানো জোরালো এক শট নেন তিনি। দুই জন ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে সোজা বলটি জড়িয়ে গেলো স্লোভাকদের জালে।

দ্বিতীয় গোলটি আসতে প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জার্মানদের। তবে খেলার ১৩তম মিনিটে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক নিতে আসেন মেসুত ওজিল। তার বাম পায়ে নেয়া শটটি স্লোভাকিয়ার গোলরক্ষক ফিরিয়ে দেয়। সুতরাং গোল বঞ্চিত হয় জার্মানি।

এরই মধ্যে হজম করা গোলটি শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্লোভাকরা। কিন্তু জার্মান রক্ষণদুর্গ ভাঙতে পারলে তো। ৪৩তম মিনিটে এসে মারিও গোমেজের গোলে আবারও এগিয়ে যায় জার্মানরা। জুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে দারুন এক শটে স্লোভাকিয়ার জালে বল প্রবেশ করান গোমেজ।

২-০ গোলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরুর পরও আক্রমণের ধার কমায়নি জার্মানরা। ৬৩তম মিনিটে দারুণ এক ভলিতে স্লোভাকদের জালে বল পাঠিয়ে দেন হুলিয়ান ড্রাক্সলার। এরপর অবশ্য জার্মানির আরও কয়েকটি সহজ সুযোগ মিস করার কারণে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানেই মাঠ ছাড়ে দু’দল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add