for Add

ভেনেজুয়েলাকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

Mascherano
গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জয়। প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার বিপরীতে হজম করেছে মাত্র একটি। কোয়ার্টার ফাইনালের যুদ্ধে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে আর্জেন্টিনা। লিওনেল মেসি অ্যান্ড কোং হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন শেষ আটের প্রতিপক্ষের নামটি শুনেও। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষের নামটি যে ভেনেজুয়েলা।

শিরোপা দূরে থাক, কোপা আমেরিকার আগের ৪৪টি আসরে কখনো ফাইনালেই উঠতে পারেনি ভেনেজুয়েলা। মহাদেশীয় এই টুর্নামেন্টে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাফল্য বলতে ২০১১ আসরে সেমিফাইনালে উঠেছিল। ওই একবারই সেমিতে পা রাখা। ২০১৫ আসরেই আবার গ্রুপপর্ব থেকেই বিদায়। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে এই ভেনেজুয়েলাকে পেয়ে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নির্বারই থাকার কথা! ভুল। মোটেও নির্বার নেই জেরার্ডো মার্টিনোর দল। ভেনেজুয়েলাকে নিয়ে বরং অনেক বেশি সতর্ক মেসিরা। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সেমিতে উঠার লড়াইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। তার দলের প্রতিনিধি হয়ে ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো স্পষ্টই বলেছেন, ভেনেজুয়েলাকে নিয়ে বেশ সতর্ক তারা।

পচাঁ শামুকে পা কাটার ভয় তো আছেই। মাচেরানোদের সতর্ক দিচ্ছে অন্য একটা কারণও। যে কারণের নাম রাফায়েল দুদামেল। ভেনেজুয়েলার কোচ। কিছুদিন আগেও ভেনেজুয়েলা ছিল ছন্নছাড়া এক দল। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে ভেনেজুয়েলা আক্ষরিক অর্থেই ছিল নাবিকহীন এক জাহাজ। কিন্তু গত এপ্রিলে কোচের দায়িত্ব নিয়ে এই দলটাকেই আমূলে পাল্টে দিয়েছেন ৪৩ বছর বয়সী কোচ।

দুদামেলের অধীনে দল হিেেসব ভেনেজুয়েলা কতটা উন্নতি করেছে একটা তথ্যেই তার প্রমাণ। দুদামেলের অধীনে ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচেই হেরেছে তারা। কোপার এই শতবর্ষী আসরেও ঠিক যেন অন্য এক ভেনেজুয়েলা। গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতেই জয়, একটি ড্র। সি গ্রুপ থেকে মেক্সিকোর সমান ৭ পয়েন্ট নিয়েই শেষ আটে উঠেছে ভেনেজুয়েলা। কোচ হিসেবে দুদামেল দলকে একসুতোয় গেথে ফেলেছেন। মাচেরানোর ভয়টা এখানেই, ‘ফুটবলীয় চেতনা তো বটেই, দলটির ভেতরের পরিবেশেও আমরা বেশ পরিবর্তন লক্ষ্য করেছি। দুদামেল খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলেছেন। তাদের পারফরম্যান্সেও সেটা প্রতিফলিত হচ্ছে। দল হিসেবে তাদের যেরকম ইতিবাচক মানসিকতা, তাতে যেকোনো দলের জন্যই তারা সমস্যা হতে পারে।’

প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকলেও নিজেদের লক্ষ্যের প্রতিও অবিচল মাচেরানো। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৩ বছরের অপেক্ষা এবার ঘুচবে বলেই মনে করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার-ডিফেন্ডার, ‘দীর্ঘদিন শিরোপা না পাওয়ার হতাশা দূর করার তাড়না আমাদের আছে এবং আমরা এটা জিততে চাই। তবে সেসব ভেবে বাড়তি চাপ নিচে চাই না।’

মেসিরা পারবেন ভেনেজুয়েলা বাধা টপকে সেমিফািইনালে উঠতে? পারলে  শেষ চারে তাদের মুখোমুখি হতে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের।  ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে সবার আগেই যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add