for Add

ক্লাব কাপ হকি

ঊষা-আবাহনী ফাইনাল সোমবার

hockey
গতবারের মতো এবারও ঊষা-আবাহনীর ফাইনাল লড়াই দিয়ে শেষ হচ্ছে ক্লাব কাপ হকি। আগামীকাল (সোমবার) বিকাল ৩টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশের হকির দুই পরাশক্তি। ঊষার সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি আর আবাহনীর সামনে আছে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ।

দুই দলই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে পৌঁছেছে ফাইনালে। প্রথম সেমিফাইনালের নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে সমতাসূচক গোল করে মোহামেডানের বিপক্ষে শ্যুটআউটে ম্যাচ জেতে ঊষা। আর আবাহনীও শেষ মিনিটে গোল করে মেরিনার্সের বিপক্ষে জেতে দ্বিতীয় সেমিফাইনালটি। আবাহনী আর ঊষার লড়াই বলা হলেও এটি পরোক্ষভাবে পাকিস্তান ও মালয়েশিয়ার লড়াই। আবাহনীতে খেলছেন চার পাকিস্তানি শাকিল আব্বাসি, তোসিক আরশাদ, শাফকাত রাসুল ও মো. ইরফান। এর মধ্যে সেমিফাইনালে তোসিক আরশাদ ও শাফকাত রাসুল করেছেন একটি করে গোল। তবে বাকি দুজন দলকে ভালো সার্ভিস দিতে পারেননি। ঊষার চারজন বিদেশি রিক্রুটদের চারজনই মালয়েশিয়া থেকে আগত। তারা হলেন ইসমাইল আবু, মোহাম্মদ শফিক চোলান, জুলহাইরি বিন হাশিম ও ফাইজাল বিন শারি। তবে পাকিস্তানি খেলোয়াড়রা ব্যক্তি নৈপুণ্যে এগিয়ে, মালয়েশিয়ানরা টিমওয়ার্ক নির্ভর।

আবাহনী অধিনায়ক অসিম গোপ বলেন, ‘আমরা শিরোপা জয়ের জন্যই নামবো। আবাহনী কখনও দ্বিতীয় সেরা হতে চায়না। আমাদের ফরোয়ার্ড লাইনের পারফরম্যান্স ওঠা-নামা করেছে। সোমবার আমার প্রত্যাশা আমাদের ফরোয়ার্ড লাইন তাদের সত্যিকার সামর্থ্যটা দেখাবে।’

ঊষা অধিনায়ক কৃষ্ণ কুমার বলেন, ‘আমরা শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে মুখিয়ে আছি। দল প্রস্তুত শিরোপা জয়ের জন্য, আমরা টিমওয়ার্ক চাই। টিমওয়ার্ক ভালো হলে ঊষা অপ্রতিরোধ্য, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add