for Add

ক্লাব কাপ হকি

ফাইনালে ঊষার প্রতিপক্ষ আবাহনী

55b7e39da4b4d276e5550ad011250d2a-5728b5326fb4fদুরন্ত এক জয়ে মার্সেল ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। আজ (শনিবার) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ৩-২ গোলে মেরিনার্সকে পরাজিত করে। গতকাল(শুক্রবার) প্রথম সেমিফাইনালে মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল উষা। দ্বিতীয় সেমিতে শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন আবাহনীর পাকিস্তানি ফরোয়ার্ড শাফকাত রাসুল।

দ্বিতীয় সেমিফাইনালে মাঠে বসেছিল বিদেশি খেলোয়াড়দের মেলা। মেরিনার্সে খেলেছেন জার্মানির নিকোলা হেইঞ্জ, কেনিয়ার গোলরক্ষক লিনাস কিপকেমবই ও মিডফিল্ডার ওকিও উইলস। এছাড়া মালয়েশিয়ান দুই মিডফিল্ডার জিয়া মোহন ও জীবন মোহন। আবাহনীর হয়ে খেলেছেন চার পাকিস্তানি শাকিল আব্বাসি, তোসিক আরশাদ, শাফকাত রাসুল ও মো. ইরফান। এর মধ্যে আবাহনীর শাফকাত রাসুল করেছেন দুটি গোল। তবে আবাহনী কৃতজ্ঞ থাকবে তাদের তরুণ মিডফিল্ডার রোম্মান সরকারের কাছে। আবাহনীর জয়ের প্রদীপ যখন নিভু নিভু তখন তিনিই ইন্টারসেপ্ট করেন মেরিনার্স অধিনায়ক চয়নের হিটটি। বল বাড়িয়ে দেন তোসিক আরশাদকে; তার পাসেই জয়সূচক গোলটি করেন শাফকাত।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলার সূচনা লগ্ন। মাঠ বড় করে আবার ছোট করে খেলে দুই দলই, তবে আবাহনীর পাকিস্তানি খেলোয়াড়রা খুব একটা ভালো সেবা দিতে পারেননি দলকে। শাফকাত রাসুলই ছিলেন ব্যতিক্রম।

akc-vs-meriners-hockey
খেলার চার মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় আবাহনী। শাফকাক রাসুলের পুষে স্টপ করেন রোম্মান। তোসিক আশরাফ নিচু শটে গোল করেন। ১২ মিনিটে সমতা আনে মেরিনার্স, এটিও পেনাল্টি কর্নারের গোল। ফজলে হোসেন রাব্বির পুশ, শিশিরের স্টপের পর চয়ন হিট না নিয়ে বল পাঠিয়ে দেন রাব্বিকে, কোনাকুনি হিটে তিনি গোল করেন।

পেনাল্টি কর্নারেই মেরিনার্সের বেশি দ্ক্ষতা আবার প্রমাণে ২৬ মিনিটে দলের পঞ্চম পেনাল্টি কর্নারে গোল করে দলকে এগিয়ে দেন মামুনুর রহমান চয়ন। দ্বিতীয়ার্ধে প্রচণ্ড চাপ সৃষ্টি করে খেলে আবাহনী। মূলত জয়ের নেশাই তাদের ধাবিত করে, আর এটিই গড়ে দেয় ব্যবধান। ৫৫ মিনিটে একক নৈপুণ্যে বক্সের ওপর থেকে প্রচণ্ড রিভার্স হিটে সমতাসূচক গোলটি করেন রোম্মান। আর ৬৯ মিনিটে তিনি মাঝমাঠে নিয়ন্ত্রণে নেন চয়নের একটি ক্লিয়ারেন্স, দ্রুত গতিতে তিনি বল পুশ করেন তোসক আশরাফকে। বক্সের বাম প্রান্ত থেকে তার আড়াআড়ি পাসে পুশ করে গোল করেন শাফকাত রাসুল। ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add