for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মোহামেডানের সহজ জয়

Mohaস্পিনারদের নৈপুণ্যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুরুত্বপুর্ন ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। আজ (শুক্রবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এনামুল হক জুনিয়র এবং নাইম ইসলাম জুনিয়রের বোলিং তোপে এই অনায়াস জয় পায় তারা। গাজীর সবকয়টি উইকেটই নিয়েছেন স্পিনাররা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে স্পিনারদের ঘুর্নিবাকের সামনে অসহায় হয়ে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সবচেয়ে ভয়ংকর ছিলেন এনামুল হোক জুনিয়র। ৬.১ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নেন জাতীয় দলের সাবেক এই তারাকা। নাইম ইসলাম জুনিয়রও পিছিয়ে ছিলেন না। ১০ ওভারে ৩৮ রানে তিনিও শিকার করেন ৪ উইকেট। ৩৭.১ ওভারে গাজী গ্রুপ অলআউট হয় ১৪১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক অলক কাপালির ব্যাট থেকে। এছাড়াও শামসুর রহমান ২৬ এবং এনামুল হক বিজয় ২৩ রান করেন।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১৩ রানের মাথায় ইজাজ আহমেদকে হারায় মোহামেডান। তারপর শ্রীলংকান রিক্রুট উপুল থারাঙ্গা এবং সৈকত ৭৩ রানের জুটি গড়ে জয়টা সহজ করে তোলেন। ৪২ রানে সৈকতের বিদায়ের পর মুশফিকুরের নামার কথা থাকলেও নামেন নাইম ইসলাম। আরিফুল ইসলামের(২৫ রান)সাথে তিনিই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। নাইম অপরাজিত ছিলেন ১৮ রানে। ৩১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মোহামেডান। গাজী গ্রুপের সাজেদুল, মোহাম্মদ শরীফ ও অলক কাপালি একটি করে উইকেট নেন।

 

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৭.১ ওভারে ১৪১ (এনামুল ২৩, শামসুর ২৬, মেহেদি ১, সাঈদ ১, ফরহাদ ২, কাপালী ৪৮, ফারুক ৭, সাজেদুল ০, মইনুল ১, শরিফ ৫, দেলোয়ার ২*; এনামুল জুনিয়র ৪/২৬, নাঈম জুনিয়র ৪/৩৮, হাবিবুর ২/২৭)

মোহামেডান: ৩১.৫ ওভারে ১৪২/৩ (সৈকত ৪২, ইজাজ ৪, থারাঙ্গা ৪৭, নাঈম ১৮*, আরিফুল ২৫*; শরিফ ১/১৬, সাজেদুল ১/২৭, কাপালী ১/৩১)

ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম জুনিয়র।

 

 

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add