for Add

আবাহনীর তৃতীয় জয়

akc-cricket

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় জয় পেয়েছে আবাহনী। আজ (বুধবার) ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে আকাশী-হলুদরা। মাত্র ২২১ রানের পূঁজি নিয়ে বোলারদের নৈপুণ্যে ৯ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় দলটি। ফলে চার ম্যাচ থেকে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো ঐতিহ্যবাহী দলটি।

আবাহনীর দেওয়া ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর আল-আমিনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রান সংগ্রহ করে দলের চাপ সামলে নেন তারা। তবে দলীয় ৬৬ রানে মুমিনুলের বিদায়ের পর ডি সিলভার সঙ্গে ৩৪ রানের ছোট একটি জুটি গড়ার পর বিদায় নেন আল-আমিন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন তিনি।

এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে সপ্তম উইকেট জুটিতে ধীমান ঘোষকে নিয়ে দলের হাল ধরেন সোরওয়ার্দি শুভ। ৬১ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান তারা। তবে শেষ দিকে আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে স্বপ্নভঙ্গ হয় ভিক্টোরিয়ার।

শেষ তিন ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল ভিক্টোরিয়ার। হাতে ছিল ১টি উইকেট। এ সময় বোলিং করতে আসেন তাসকিন। প্রথম দুই বলে ৬রান দিলেও তৃতীয় বলে কামরুল ইসলাম রাব্বিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জয়ের উল্লাসে মেতে ওঠে আবাহনী। শেখ জামালের বিপক্ষে শেষ বলে ছক্কা দিয়ে হারার ক্ষততে কিছুটা প্রলেপ দিলেন এ পেসার।

শেষ পর্যন্ত ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। আবাহনীর পক্ষে তাসকিন, শান্ত, মোসাদ্দেক, জুবায়ের ও সাকলাইন ২টি করে উইকেট পান।

এর আগে বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে আবাহনী। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় তারা। দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও অভিষেক মিত্রর দায়িত্বশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৯৭ রানের সংগ্রহ পায় তারা। এরপর ভিক্টোরিয়ার লঙ্কান তারকা চতুরঙ্গ ডি সিলভার বোলিং তোপে পড়ে তারা।

ডি সিলভার বোলিং তোপে দ্রুতই পাঁচ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে আবাহনী। তবে ষষ্ঠ উইকেট জুটিতে আবুল হোসেন রাজুকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। ৭২ রানের সংগ্রহ করে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান এ দুই ব্যাটসম্যান।

কিন্তু এরপর কামরুল ইসলাম রাব্বি ও ডি সিলভার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রান তুলতেই শেষ পাঁচ উইকেট হারায় তারা। ফলে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রানের সংগ্রহ পায় আবাহনী। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে ৩৫ রানে একাই ৬টি উইকেট তুলে নেয় ডি সিলভা। এছাড়া ৩৮ রানে ৩টি উইকেট পান রাব্বি।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add