for Add

রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকোর হাসি

Champions-League-logoরাত জেগে যারা বায়ার্ন মিউনিখ ও অ্যটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি দেখেছেন তাদের চোখ স্বার্থক। আক্রমন-পাল্টা আক্রমন, গোল-পাল্টা গোল, পেনাল্টি-পাল্টা পেনাল্টি, সেভ পাল্টা সেভে দারুন জমেছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি৷ ৯০ মিনিটের লড়াইয়ে জয়ের হাসি স্বাগতিকদের মুখে। তবে আসল হাসিটা ছিল স্প্যানিশদের। হারলেও অ্যাটলেটিকো মাদ্রিদ ফাইনালে। জিতেও বিদায় জার্মান জায়ান্টদের। প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো। গতকাল (মঙ্গলবার) রাতে বায়ার্ন জিতেছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ২-২। কিন্তু অ্যা্ওয়ে গোলে অ্যাটলেটিকোকে তুলে নিয়েছে ফাইনালে।

প্রথমার্ধে মুলারের পেনাল্টি শট বাঁচালেন অ্যাটলেটিকোর গোলরক্ষক ওবলাক৷ দ্বিতীয়ার্ধে টোরেসের শট আটকে গেল ন্যুয়ারের হাতে৷ শেষ ৪৫ মিনিট যেন বদলে গেল মুহূর্তেই৷ প্রথমার্ধের এক তরফা বায়ার্নের ম্যাচ দ্বিতীয়ার্ধে পরিণত হল হাড্ডাহাড্ডি লড়াইয়ে৷ সেই লড়াই শেষে বায়ার্নের ঘরে তাদের ছিটকে দিয়ে ফাইনালে আটলেটিকো মাদ্রিদ৷

atletico

৩১ মিনিটে ডি বক্সের বাইরে ডেভিড আলাবাকে অ্যাটলেটিকোর আগুস্তো ফার্নান্দেজ ফাউল করে ফ্রি কিক পায় বাভারিয়ানরা। ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন জাভি আলোন্সো। দুই লেগ মিলিয়ে খেলায় তখন ১-১ সমতা। নির্ধারিত সময়ের খেলা এমন অবস্থায় থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এতকিছু চিন্তার মাঝেই ৩৪ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। জাভি মার্টিনেজকে অবৈধভাবে ফাউল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার হোসে হেমিনেজ। রেফারি পেনাল্টি বাঁশি বাজালেও সেই পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি থমাস মুলার। ইয়ান অবলাকের অসাধারণ দক্ষতায় পেনাল্টি মিস করেন মুলার। প্রথমার্ধের বাকি সময়টুকু বল নিজেদের দখলে নিয়েও বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি বায়ার্ন।

byarn

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪৬ মিনিটে আগুস্তোর পরিবর্তে কারাস্কাকোকে নামান সিমিওনে। যার ফলও আসে কিছুক্ষণের মধ্যে। মাঝ মাঠের একটু সামনে থেকে ফার্নান্দো তোরেসের ডিফেন্স চেরা পাসে গোলকিপারকে একা পেয়ে যান ফ্রেঞ্চ স্ট্রাইকার গ্রিজম্যান। কিন্তু `চীনের প্রাচীর` খ্যাত নুয়ারকে বোকা বানাতে সময় নেননি গ্রিজম্যান।

atletico-2

৫৪ মিনিটে গোল করে ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে আসেন এই ফ্রেঞ্চম্যান। বায়ার্নকে তখন ফাইনালে যেতে হলে করতে হবে আরো দু গোল। হাতে সময় রয়েছে মাত্র ৩৬ মিনিট! ৬৭ মিনিটে জাভি আলোন্সোর আরো একটি দূরপাল্লার শট রুখে দেন অবলাক। তার ঠিক চার মিনিট পরেই লেভেন্ডোস্কির শট ঠেকিয়ে অ্যাটলেটিকোর ফাইনালের আশা বাঁচিয়ে রাখেন অবলাক।

৭৩ মিনিটে ডগলাস কস্তার পরিবর্তে কিন্সলে কোম্যান নামলেই ম্যাচের মোড় পাল্টে যেতে শুরু করে। ৭৪ মিনিটে আর্তুরো ভিদালের হেডে নিজের মাথায় ছুঁইয়ে দলের দ্বিতীয় গোলটি করেন লেভেন্ডোস্কি। কিন্তু তাতেও যে শেষ রক্ষা হয়নি বায়ার্নের। কেননা ফাইনালে যাওয়ার জন্য তাদের চাই আরো এক গোল। ৮৪ মিনিটে একটি বিক্ষিপ্ত আক্রমণ থেকে পেনাল্টি আদায় করে নেন ফার্নান্দো তোরেস।

atletico-3

জাভি মার্টিনেজ ডিবক্সের বাইরে ফাউল করলেও রেফারি সেটা পেনাল্টি সিদ্ধান্ত দেন। কিন্তু তোরেসও পারলেন না পেনাল্টি থেকে গোল করতে। ম্যানুয়েল নুয়্যার রুখে দেন তোরেসের পেনাল্টি। শেষের দিকে আরো কয়েকটি আক্রমণ করলেও অবলাকের অসাধারণ দক্ষতায় সব আক্রমণই ব্যর্থ হয় বায়ার্নের। ফলে দিয়েগো সিমিওনের অধীনে দ্বিতীয়বারের মত ফাইনালে ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ (রাতে) চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। রিয়াল জিতলে মিলানে দেখা যাবে অল স্প্যানিশ ফাইনাল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add