for Add

বায়ার্ন না অ্যাটলেটিকো ?

byarn-vs-atletico

‘অপ্রাপ্তি ঘুচিয়ে বিদায়ের ক্ষণটিকে প্রাপ্তির রঙেই রাঙিয়ে দিতে চাই আমি।’

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (মঙ্গলবার) রাতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মাঠের এই যুদ্ধে নামার আগে মনে মনে এই মন্ত্রই কী জপছেন পেপ গার্দিওলা?

শিরোপা-সাফল্যের মাপকাটি গার্দিওলাকে বসিয়েছে বার্সেলোনার সর্বকালের সেরা কোচের আসনে। তিনটি লিগ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ৪ বছরে বার্সেলোনাকে জিতিয়েছেন ১৪টি বড় শিরোপা। মেসি-জাভি-ইনিয়েস্তা-পিকেদের নিয়ে গড়া বার্সেলোনার তারকাখচিত দলটির উপর ছিল কোচ গার্দিওলার অবিশ্বাস্য নিয়ন্ত্রণ। বায়ার্ন মিউনিখও তাই বড় আশা করে কোচ করেছিল তাকে। লক্ষ্য ছিল একটাই, ইউরোপে বায়ার্নের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা। কিন্তু বায়ার্নের সেই লক্ষ্য পূরণে গার্দিওলা এখন পর্যন্ত ব্যর্থই বলা যায়। ২০১২-২০১৩ মৌসুমে ইয়ুপ হেইঙ্কেসের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বায়ার্ন। গার্দিওলার অধীনে সেই বায়ার্ন গত দুবারই বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবারও সেই সেমিতেই আটকে পড়ার শঙ্কা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে ৫ বারের চ্যাম্পিয়ন দলটি। আশার কথা ফিরতি ম্যাচটি বায়ার্ন খেলবে ঘরের মাঠে। এই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কত অবিশ্বাস্য জয়ের স্মৃতি বায়ার্নের! আরেকটি স্মরণীয় জয়ের স্বাক্ষী কী হবে না?

স্বাভাবিকভাবেই বায়ার্নের প্রতিটি সমর্থক, খেলোয়াড়, কর্মকর্তরা জয় কামনা করছেন। গার্দিওলা তা চাইছেন আরও বেশি করে। কারণ মৌসুম শেষেই বায়ার্ন ছেড়ে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির। বিদায়ের আগে গার্দিওলা নিশ্চয়ভাবেই বায়ার্নকে কাঙ্খিত শিরোপাটা উপহার দিতে চাইবেন। শিরোপা অবশ্য পরের ব্যাপার। বায়ার্নের আপাত লক্ষ্য অ্যাটলেটিকো বাধা টপকে ফাইনালে পা রাখা। গার্দিওলা ভালো করেই জানেন কাজটা সহজ হবে না। সেমিফাইনালের মতো বড় ম্যাচ এমনিতেই স্নায়ুচাপ থাকে অনেক বেশি। বায়ার্নের চাপটা আরও বেশি প্রথম লেগে হেরে আসায়। তাছাড়া গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অন্য রকম ঘটনাও গার্দিওলাকে চাপে রেখেছে। অ্যাটলেটিকোর মাঠে প্রথম লেগে স্ট্রাইকার টমাস মুলারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন গার্দিওলা। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।

মঙ্গলবার মাঠে নামার আগেও মুলার বিষয়ে গার্দিওলাকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। গার্দিওলা অবশ্য কুটনৈতিক চালেই দিয়েছেন উত্তর, ‘মুলারের চেয়ে আমাদের কাছে সেমিফাইনালে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ।’যদিও গার্দিওলার ইঙ্গিতে পরিস্কার, মুলারের জায়গা হবে শুরুর একাদশেই। ফ্রাঙ্ক রিবেরিও খেলতে আগ্রহী। শেষ পর্যন্ত বায়ার্ন কোচ যেভাবেই দল সাজান, অ্যাটলেটিকোর রক্ষণ দেওয়ালে ফাটল ধরাতে হলে প্রচুর ঘাম ঝরাতে হবে। কারণ রক্ষণই অ্যাটলেটিকোর মূল শক্তি। ১-০তে এগিয়ে থাকায় নিশ্চিতভাবেই রক্ষণভাগের প্রতি বেশি নজর দেবে স্পেনের দলটি। অনেক যুটবল বোদ্ধাই মনে করছেন, মূল লড়াইটা হবে দুই কোচ গার্দিওলা আর দিয়েগো সিমিওনের ট্যাকটিকসের। ট্যাকটিকসই ঠিক করে দেবে কে জিতবে?
সেটা কি বায়ার্ন নাকি অ্যাটলেটিকো?

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add