for Add

যুবায়েরের ঘুর্নিতে আবাহনীর জয়

Likhonআন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাবনাময় শুরুর পরেও নিজেকে প্রমানের খুব বেশি সুযোগ পাননি তিনি। এমনকি বিপিএলেও তাকে কেনেনি কোনদল। সব বঞ্চনার জবাব যেন প্রিমিয়ার লিগের শুরুতেই দিতে চাইলেন যুবায়ের হোসেন লিখন। ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন লিগে তার লেগস্পিন জাদুতে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্রকে সাত উইকেটে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্তাধীন ঢাকা আবাহনী। লিখন নিয়েছেন ৬ উইকেট।

টসে জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি মাশরাফি বিন মর্তুজার কলাবাগানের। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার সাদমান ইসলাম (০) ও ৩৭ রানে জসিমউদ্দিন (১৬) কে হারিয়ে বসে তারা। সেখান থেকে হ্যামিলটন মাসাকাদজার ব্যাটে ঘুরে দাঁড়াতে চাইছিল কলাবাগান। কিন্তু তাকে ব্যক্তিগত ৪১ এবং দলীয় ৭৮ রানে অসাধারন এক ফ্লিপারে বোল্ড করে মঞ্চে আবির্ভাব লিখনের। এরপর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম দেখেছে শুধুই লিখন শো। একে একে ছয় উইকেট তুলে নিয়ে কলাবাগানের মেরুদন্ডটাই ভেঙ্গে দেন এই লেগী। যার তিনটাই ছিল বোল্ড। লিখনের দিনে সাকলাইন সজীব, তাসকিন আহমেদ, মোসাদ্দেক কিংবা আবুল হাসান-কারোর কপালেই একটার বেশি উইকেট জোটেনি। কলাবাগানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে তাসামুলের ব্যাট থেকে। ৩৩.১ ওভারে কলাবাগান অলআউট হয় ১৪০ রানে।

১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দলীয় ১১ রানে রানআউটের শিকার হন তামিম। লিটনও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি, নবম ওভারে দেওয়ান সাব্বিরের বলে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৩২ রানে অভিষেক মিত্রও ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আবাহনী। সেখান থেকে হাল ধরে দলকে জয়ের বন্দরে ভেড়ান ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউল ( ৫৬ বলে ৪৪ রান) ও নাজমুল হোসেন শান্ত( ৩৮ বলে ৩৫)। কলাবাগানের পক্ষে মাশরাফি ও আব্দুর রাজ্জাক উইকেটশুন্য ছিলেন। ম্যান অফ দ্যা ম্যাচ অনুমিতভাবেই নির্বাচিত হন ৬ উইকেট শিকারী আবাহনীর যুবায়ের হোসেন লিখন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add