for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৯:৪৯:০৪
কোন ট্রফি আছে যা জেতেনি ব্রাজিল? এক বিশ্বকাপইতো তারা জিতেছে ৫ বার। এত পাওয়ার মধ্যে একটা শূন্যতা আছে পেলে-নেইমারের দেশটির। তারা যে এখনো জিততে পারেনি অলিম্পিক ফুটবল। অধরা এ সাফল্য কি আসবে এবার? প্রশ্নটা বেশি উচ্চারিত হচ্ছে এবারের অলিম্পিক ব্রাজিলে বলেই। এ জন্য মরণপণ প্রস্তুতিই যেন নিচ্ছে সেলেকাওরা। গতকাল (বৃহস্পতিবার) মারাকানা স্টেডিয়ামে বেশ সাড়ম্বরে হয়ে গেলো অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠান।
‘এ’গ্রুপে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ক।‘ডি’গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে হন্ডুরাস, আলজেরিয়া ও পর্তুগাল। বি গ্রুপে সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়া ও জাপান। সি গ্রুপে জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ফিজি।
মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ফলে দ্বিতীয় রাউন্ডই কোয়ার্টার ফাইনাল। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই কাজটা কঠিন হওয়ার কথা নয়। কোনো দলই অবশ্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি। অনূর্ধ্ব ২৩ দলকেই পাঠানো হয় অলিম্পিকে। তবে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। ৪ থেকে ২০ আগস্ট হবে এই প্রতিযোগিতা।
টানা দুইবার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৮ সালে। ব্রাজিল গতবার ফাইনালে গিয়েও পারেনি। মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে তিন নম্বর রুপা নিয়েই ফিরতে হয়েছে। ১৯৮৪ ও ১৯৮৮ সালেও রুপা জিতেছিল তারা। ১৯৯৬ ও ২০০৮ অলিম্পিক ফুটবলে জিতেছিল ব্রোঞ্জ।
For add
For add
For add
For add
for Add