for Add

নারী ক্রীড়াবিদদের সম্মাননা শনিবার

BSPA-LOGOবাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক গেমস ও চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী নারী ক্রীড়াবিদদের সম্মাননা জানাবে। এতে সহযোগিতা করবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন ক্রীড়াঙ্গনের অদম্য নারী-শীর্ষক এই অনুষ্ঠান আগামী শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার মিলনায়তনে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এই অনুষ্ঠানে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে স্বর্ণজয়ী ১৮ নারী এ্যাথলেটদের সম্মাননা জানানো হবে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে। এছাড়া বাংলাদেশের নারীদের খেলাধুলার অগ্রদূত রানী হামিদকে দেয়া হবে আজীবন সম্মাননা।

এ উপলক্ষ্যে আজ (বুধবার) বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি হাসানউল্লাহ খান রানা ও কো চেয়ারম্যান এবং মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানা।

bspa-1
এই ১৮ মহিলা ক্রীড়াবিদদের সর্বাধিক সাত জনই শুটার। এছাড়া কারাতের ৪, এ্যাথলেটিক্স ও তায়কোয়ান্দোর ২ জন করে, সাঁতার, ভারোত্তোলন ও উশুর ১ জন করে। এদের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক স্বর্ণপদক জিতেছেন শুটার সাবরিনা সুলতানা। ১৯৯৩ সাফ গেমস থেকে ২০০৯ সাফ গেমস পর্যন্ত তিনি অর্জন করেছেন ৯টি স্বর্ণপদক। আরেক শুটার শারমিন আক্তার রত্না জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩টি স্বর্ণ। স্বর্ণপদকপ্রাপ্ত তিন ক্রীড়াবিদ দেশের বাইরে। কারাতেরে মুন্নী খাতুন সিঙ্গাপুরে, অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই মালয়েশিয়া এবং আরেক শুটার লাভলী চৌধুরী আঁখি আছেন যুক্তরাষ্ট্রে। বাকি স্বর্ণজয়ী কন্যারা হলেন-সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, তায়কোয়ান্দো খেলোয়াড় কারমিন ফারজানা রুমি, শাম্মী আক্তার, কারাতেকা, মুন্নি খানম, জ উ প্রু, উসাইনু মারমা, মরিয়ম খাতুন, উশু খেলোয়াড় ইতি ইসলাম, শুটার কাজী শাহানা পারভীন, সৈয়দা সাদিয়া সুলতানা, তৃপ্তি দত্ত, শারমিন আক্তার ও দৌড়বিদ রহিমা খানম যুঁথি।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add