for Add

গোল মিসের খেসারত মোহামেডানের

msc

মাঠে মোহামেডান কিংবা আবাহনীর মত বড় টিম খেলছে, অথচ উত্তাপ নেই-এটা এখন ঐতিহ্যে(!) রূপ নেওয়ার পথে। কেন? সেই উত্তর সবার জানা। মোহামেডান স্পোটিং ক্লাব অবশ্য এই মৌসুমে একটা স্লোগান তৈরি করতে পারে-‘আসুন ভাই। মাঠে আসুন, গোল মিসের মহড়া কাকে বলে দেখে যান।’স্বাধীনতা কাপ ফুটবলে এখন পর্যন্ত দলটির তিন ম্যাচ দেখে এমন লিখতেই হচ্ছে। কায়সার হামিদ-সাব্বিরদের উত্তরসূরীরা যা খেলছেন, তাতে সাদা-কালো দর্শকদের আক্ষেপ বাড়ছেই।

স্ট্রাইকাররা বল পেলেই জালে জড়াবেন এমন তো নয়। তারপরও মোহামেডান স্ট্রাইকাররা যা করছেন সত্যিই তা দৃষ্টি কটু। নিজেদের প্রথম ম্যাচে গোল মিসের মহড়ায় হারতে হয়েছিল শেখ জামালের কাছে। পরের ম্যাচে খর্ব শক্তির উত্তর বারিধারার বিপক্ষেও গোল মিসের মহড়া অব্যহত রেখেছিল দলটি। তারপরও ২-০ গোলের যে জয় এসেছিল তাদের, সে জন্য নিজেদের নয় কৃতিত্ব তারা দিতে পারে ভাগ্যকেই। কিন্তু ভাগ্য বিধাতা কি আর সব দিনই আপনাকে উজাড় করে দিতে বসে থাকবেন? আপনাকেও তো চেষ্টাটা করতে হবে। মোহামেডান স্ট্রাইকাররা হয়ত এই জায়গাটাতেই ব্যর্থ। নাহলে টানা তিন ম্যাচে একই ভুলগুলোর প্রদর্শনী হয় নাকি? হলে যা হয় তাই হলো আজ (মঙ্গলবার) মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে। তুলনায় ভালো খেলেও হারতে হলো ২-১ গোলে।

টুর্নামেন্টে তিন ম্যাচে মোহামেডানের দ্বিতীয় হার এটি। নিজেদের প্রথম ম্যাচে তারা শেখ জামালের কাছে হেরেছিল ২-০ ব্যাবধানে। দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারাকে হারায় ২-০ গোলে। অপরদিকে মুক্তিযোদ্ধার শুরুটাও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-০ গোলে হার দিয়ে। মোহামেডানের মত নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল তারাও। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়টি ছিল ১-০ ব্যবধানের। দুই ম্যাচে ১ জয় ১ হার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সমীকরন নিয়ে খেলতে নেমেছিল উভয় দলই। অর্থাৎ এই ম্যাচ দুই দলের জন্যই ছিল নিজেদের থেকে এগিয়ে যাওয়ার। সেখানে এক সময়ের পুরোনো দুই শক্তির লড়াইয়ে শেষ হাসি হাসলো মুক্তিযোদ্ধাই।

প্রথম থেকেই গোল মিস দিয়ে শুরু মোহামেডানের। যা অব্যহত রাখতে রাখতে এক সময় নিজেদের জালের গোল করে বসে দলটি। ৭৩ মিনিটে ল্যান্ড্রির আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে জসিম উদ্দিন জোসীর শিষ্যরা। ৮২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কলো মূসার গোলে ব্যাবধান বড়ায় মুক্তিযোদ্ধা। অমন সময় ২-০ গোলে পিছিয়ে পড়ার পর মোহামেডানের ভাগ্য আসলে লেখা হয়ে গিয়েছিল তখনই। শেষ মূহুর্তে বিশ্বজিৎ ঘোষের নেওয়া কর্ণার কিক থেকে ইসমাইল বাঙ্গুরা দর্শনীয় এক হেডে গোল করলেও পরাজয় এড়াতে পারেননি। বরং বাড়িয়েছেন আফসোস। এত মিস করেছেন এই বিদেশী, যার মধ্যে ৬৫ মিনিটে সজিবের থ্রু-পাস থেকে গোল কিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। তাই গোল করেও দর্শকদের মন কতটা পেয়েছেন তিনি তা ভাবনার দাবি রাখে।

পরের ম্যাচেও কি একই ধারা অব্যহত রাখবে মোহামেডান? প্রুতিপক্ষ কিন্তু চট্টগ্রাম আবাহনী।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add