for Add

মোহামেডানের প্রথম জয়

msc-vs-baridhara

অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে দর্শনীয় এক গোল করে মোহামেডান অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা দৌঁড়ে এলেন ডাগ আউটে। কোচ জসীম উদ্দিন জোসীকে এমন ভাবে জড়িয়ে ধরলেন যে, গুরু শীষ্যের সেই মূহুর্তটা একেবারে বাঁধাই করে রাখার মত। জোসীও ছাড়ছিলেন না বাঙ্গুরাকে। তখক্ষণে বাকি খেলোয়াড়রাও জড়িয়ে ধরেছেন সাদা-কালো শিবিরের গুরুকে।

তা কি কেবল অন্তিম দিকে সময়ক্ষেপনের জন্য? আসলে তা নয়। ইসমাইল বাঙ্গুরার ওই গোলে যে জমাট বাঁধা একটা পাথর নেমে গেল মোহামেডানের বুক থেকে। স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচের ৭ মিনিটেই মাশুক মিয়া জনির গোলে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু এরপর যে কেবল গোল মিসের মহড়া। দলটি এমন সব গোল মিস করেছে যে শেষ মূহুর্তে দ্বিতীয় গোলটি না পেলে বড় ধরনের আফসোস নিয়েই ফিরতে হতো তাদের। প্রথমার্ধে পেনাল্টি থেকেও তো গোল করতে পারেনি তারা। ২২ মিনিটে ইসমাইল বাঙ্গুরার নেওয়া পেনাল্টি শট বাম দিকে ঝাপিয়ে রুখে দেন উত্তর বারিধারার গোলরক্ষক ইরশাদ।

টুর্নামেন্টের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নদের ২-০ গোলের এই জয়ের পরও কোচ জমীম উদ্দিন জোসীকে তার ফরোয়ার্ডদের নিয়ে ভাবতেই হচ্ছে। শেখ জামালের বিপক্ষে হারের ম্যাচেও মোহামেডান ফরোয়ার্ডদের ফিনিশিং ছিল যাচ্ছে তাই। এ ম্যাচে যা আরও বড় হয়েছে। মধ্য মাঠ, এমন কি ডিফেন্স থেকেও বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকছে সাদা-কালোরা। অথচ গোল মুখে এসেই গুলিয়ে গেছে সব। এমন হলে সামনের বড় পরীক্ষায় পার পাবে কি করে সেটি তো বড় প্রশ্নই।

তবে মোহামেডানের দুটি গোলই ছিল দেখার মত। ১০ মিনিটে মিডফিল্ডার মাশুক মিয়া জনি দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান। আমিনুর রহমান সজিবের করা ক্রস বারিধারার এক ডিফেন্ডারের মাথায় লেগে জনির পায়ে এলে জোরালো ভলিতে বল পোস্টে পাঠান তিনি। ইনজুরি টাইমে বক্সের ওপর থেকে নেয়া নীচু ফ্রি-কিকে গোল করে আগের ব্যর্থতা ঢাকেন বাঙ্গুরা। এই জয়ে দুই খেলায় মোহামেডানের পয়েন্ট এখন তিন। সমান খেলায় বারিধারার পয়েন্ট শূন্য। আগামী কাল (শুক্রবার) টুর্নামেন্টের কোন খেলা নেই।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add