for Add

মাঠ কর্মীদের প্রশংসায় মুশফিক

mushfiqur_rahimmsনিজস্ব প্রতিবেদক : ফতুল্লা টেস্ট পাঁচ দিনের চার দিনেই ছিলো মাঠে। না, পুরোটা সময় ধরে না। যদিও বৃষ্টির লুকোচুরিতে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টটি গড়িয়েছে মাত্র ১৮৪.২ ওভার। কিন্তু ম্যাচের দ্বিতীয় দিন ছাড়া প্রতিদিনই কিছু না কিছুটা সময় মাঠে নেমেছিলো বাইশ গজের ব্যাট-বলের যুদ্ধ। বৃষ্টি-রোদের খেলায় যতটা না মেতেছিলেন দুই দলের ক্রিকেটাররা, তার চেয়ে কম পরিশ্রমী ছিলেন না মাঠ কর্মীরা।

বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ফতুল্লা স্টেডিয়ামকে যে ভাবে চাদরে ঢেকে রাখার কাজে নিজেদের নিয়োজিত রেখেছিলেন মাঠ কর্মীরা, টেস্ট শেষে তার প্রশংসা না করে পারলেন না বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম, ‘প্রবল বৃষ্টিতে ম্যাচ খেলাটাই ছিলো কঠিন। তবুও আমরা খেলেছি। এই কৃতিত্ব শুধুই মাঠকর্মীদের। তাদের অসাধারন পরিশ্রম আমাদের এমন বৃষ্টিতেও মাঠে নামার সুযোগ করে দিয়েছে। উইকেট নিয়ে যদিও বিতর্ক থাকতে পারে। কিন্তু আমরা ভেবেছিলাম ঠিক এমনই উইকেট। যা দ্রুততার জন্য কিছুই না। এবং আমরা মনে ভাবিনি যে কেউ একজন ১৪৫ ওভারের চেয়েও বেশি বল করবেন। আমি মনে করি আমাদের বোলাররা ভালো করেছেন। প্রথম দুই দিন প্লাট উইকেট ছিলো। এমন উইকেটে বড় স্কোর করার চেষ্টা সবারই থাকবে। যেমনটি করেছেন শিখর ধাওয়ান ১৭৩, মুরালি বিজয় ১৫০ ও রাহানে ৯৮ রান। কিন্তু যখন অশ্বিন বল করছিলেন তখন ভালো বল হচ্ছিলো। যা প্রতিহত করাটা ছিলো কষ্টকর। তবে টেস্ট শেষে আমাদের সমানে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আমাদেও ওয়ানডে স্কোয়াডটাও কিছুটা ভালো হয়েছে। কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তারা অত্যন্ত শক্তিশালী। এর আগে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেছি। আশা করছি সেখান থেকেই আমরা মনোবল সঞ্চয় করেছি।’

অন্যদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবেই দেখছেন,‘ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সত্যিকারেই একটি অভিজ্ঞ দল। এই ভার্সনের ক্রিকেটে তারা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে। পাশাপাশি টেস্ট ম্যাচেও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ইতিমধ্যে বৃহৎ আসরগুলোতে তার প্রমান রেখেছে। এমন কি বিশ্বকাপেও। তাদেও পরিশ্রম এই সম্ভাবনা তৈরী করেছে। আমি চাই তারা ভলো করুক।’

বৃষ্টির কারনে ভারতীয় দল টেস্টে পুরো পাঁচদিন খেলতে না পারলেও যে কিছুটা সময় তারা ব্যাটিং এবং বোলিং করার সুযোগ পেয়েছে তাতেই খুশি ভারতীয় অধিনায়ক,‘ আমি সত্যি ব্যাটিংয়ের জন্য ভালো সময় পেয়েছি। যেখানে শিখর ধাওয়ান, বিজয় ও রাহানে ভালো করেছেন। যা ছিলো নি:শ্বার্থ পারফরম্যান্স, দ্রুত রান করা। আমরা জানি বৃষ্টির কারনে আমরা খুব একটা বেশি সময় পাবো না। এটা দু’দলের জন্যই ছিলো হতাশাদায়ক। আমরা চেয়েছিলা পুরোপুরি পাঁচদিন। এরপরেও যে কতক্ষনই খেলা হয়েছিলো আমরা ভালো চেষ্টা করেছি। অশ্বিন এবং হারভাজন সিং দু’জনেই কৃতিত্বপূর্ন বোলিং করেছেন। দু’জনই যোগ্যতা সম্পন্ন স্পিনার। সেই প্রমান তারা দেখিয়েছেন, ব্যাটসম্যানদের চাপের মধ্যে রেখেছেন।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add