for Add

মেসির রেকর্ডে বার্সার জয়

barcelonaনিজস্ব প্রতিবেদক: সুয়ারেজ আর মেসি এক সঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের আর কোন নিস্তার থাকার কথা নয়। থাকলোও না। সুয়ারেজের সঙ্গে মেসির রেকর্ড ছোঁয়া গোলে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগার টেবিলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো বার্সেলোনা।

রেকর্ড গড়াই যেন তার কাজ। পুরনো যত রেকর্ড ছিল সবই ভেঙেছেন। এবার শুধু নিজেকে নিয়ে যাবেন নতুন নতুন উচ্চতায়। সে ধারাবাহিকতায় আজ আরও একটি মাইলফলক স্থাপন করলেন মেসি। বার্সেলোনার হয়ে ৪০০তম গোলের রেকর্ড স্থাপন করে ফেললেন আর্জেন্টাইন এই মহাতারকা।

ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়ে অসাধারণ এই মাইলফলক স্থাপন করেন মেসি। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে মাইলফলকের গোলটি করেন তিনি। ৪৭১ ম্যাচ খেলে ৪০০ গোলের উচ্চতায় ওঠেন মেসি।

messi1সঙ্গে সুয়ারেজ যেন উড়ছেন। লিভারপুলের ফর্ম নিয়ে এসেছেন বার্সাতেও। কাতালান জার্সি গায়ে শুরুতে হয়তো একটু নিষ্প্রভ ছিলেন। কিন্তু ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন উরুগুইয়ান এই তারকা। একেরর পর এক গোল করে যাচ্ছেন তিনি। ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করলেন আজও (শনিবার)।

এ জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৮, রিয়ালের ৩১ ম্যাচে ৭৩। রাতেই মালাগার বিপক্ষে মাঠে নামছে রোনালদোরা। ওই ম্যাচে রিয়াল জিতলে দুই দলের পয়েন্ট পার্থক্য আবারও নেমে আসবে দুইয়ে। শুরুটা দারুনই হলো বার্সার! প্রথম মিনিটেই লিওনেল মেসির ডিফেন্স চেরা পাসে দারুণ এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে নিলেন সুয়ারেজ। কিন্তু এগিয়ে গিয়েও ভ্যালেন্সিয়ার আক্রমণ ঠেকাতে তটস্থ থাকতে হলো বার্সাকে। প্রথম ২২ মিনিটে ভ্যালেন্সিয়া লক্ষ্যে শট নিয়েছে চারটি, সেখানে বার্সা মাত্র একটি।

৯ মিনিটে ফরোয়ার্ড রদ্রিগোকে বক্সে ফাউল করায় পেনাল্টি পেল ভ্যালেন্সিয়া। বার্সা সমর্থকদের বুক তখন ধুরু ধুরু করে কাঁপছে। ত্রাতা হয়ে এলেন ক্লদিও ব্রাভো। তার ক্ষিপ্রতায় অবশেষে রক্ষা পেলো বার্সা। সাহসের সঙ্গেই লড়েছেন ব্রাভো। বেশ কয়েকটি চোখধাঁধানো সেভ করেছেন বার্সা গোলরক্ষক। তবে কাতালানদের সৌভাগ্য, ৩৩ মিনিটে ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড পাকোর শটটা লেগেছে পোস্টে। সেটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকতো না ব্রাভোর।

২০ মিনিটে হেডে গোল করার সুযোগটা হাতছাড়া হয়েছিল মেসির। ৪১ মিনিটে ডান পায়ে নেওয়া শটে বল পাঠিয়ে দিলেন পোস্টের বাইরে। ৫৫ মিনিটে শূন্যে ভেসে ভলিটা হয়তো কঠিনই ছিল। কিন্তু দুর্ভাগ্য, ৬৪ মিনিটে অসাধারণ ফ্রি-কিক লাগল ঠিক ক্রসবারে! শেষ পর্যন্ত সব আক্ষেপ দূর হলো অন্তিম মুহূর্তের ওই নাটকীয় গোলে।

messi2

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add