for Add

আইপিএলের ঝমকালো উদ্বোধন আজ

ipl811111-655x360নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনের বাঁশি বাজতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা৷ আজ (মঙ্গলবার) সন্ধ্যার পরই কলকাতায় অষ্টম আইপিএলের উদ্বোধন৷ বসছে চাঁদেরহাট৷ জাঁকজমপূর্ণ উদ্বোধনের জন্য প্রস্তুত যুবভারতী ক্রীড়াঙ্গন। সন্ধ্যে সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান৷‌

আই পি এলের জমকালো উদ্বোধন দেখেছে কলকাতা৷‌ মঞ্চ কাঁপিয়েছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনরা৷‌ মাস ছয়েক আগে যুবভারতীতে আই এস এলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷‌ তবে আরও জমজমাট। কারণ, এবার ভারতীয় ক্রিকেট মহলে সব থেকে আলোচিত নাম অনুষ্কা শর্মা৷‌ সঙ্গে ঋত্বিক রোশন তো রয়েছেনই৷‌ ফারহান আখতার, শাহিদ কাপুররা যেমন মঞ্চ মাতাবেন, তেমনি সাঈফ আলি খানের সঞ্চালনাও যে দর্শক মনোরঞ্জনের অন্যতম বিষয় হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷‌

আই পি এলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সেজে উঠেছে যুবভারতী৷‌ চারিদিকে বড় বড় তোরণ৷‌ মাঠের মাঝখানে খোলা মঞ্চ, যেখানে পারফর্ম করবেন ঋত্বিক রোশন, অনুষ্কা শর্মারা৷‌ সোমবার বিকেলেই বিরাট কোহলির সঙ্গে কলকাতায় চলে এসেছেন অনুষ্কা৷‌ যদিও সন্ধের রিহার্সালে তিনি যোগ দেননি৷‌ ঋত্বিক রোশন আজ সকালে কলকাতায় পা রেখেছেন৷‌

সোমবার রিহার্সালে অবশ্য বাদ সাধল বৃষ্টি৷‌ বৃষ্টির জন্য মাঝপথে রিহার্সাল থামিয়ে দিতে হয়৷‌ উদ্বোধনী অনুষ্ঠানে বিঘ্ন ঘটার প্রবল আশঙ্কা রয়েছে৷‌ কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হতে পারে৷‌ এ কারণে বেশ চাপে কেকেআর কর্তৃপক্ষ।

এদিকে, আইপিএলের প্রথম ম্যাচকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। ইডেন গার্ডেনে নিরপত্তার কাজে থাকবে পাঁচ হাজার পুলিশ। দর্শকদের হয়রানি বন্ধে ম্যাচের দিনগুলিতে ট্রাফিক পুলিশের একটি বিশেষ দলও থাকবে। রাতে বাড়ি ফেরার জন্য ট্যাক্সির প্রয়োজন হলে তারাই দর্শকদের ট্যাক্সি জোগাড় করে দেবেন। দর্শকদের নজরদারির জন্য ব্যবহৃত হবে ড্রোন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add