for Add

আয়ারল্যান্ড অলআউট ২৫৯ রানে

207889নিজস্ব প্রতিবেদক: হ্যামিল্টনের সেডনপার্কে বলা যায় এক অসম লড়াইয়ে ভারতের মুখোমুখি আয়ারল্যান্ড। তবে আইরিশরা ঠিকই ভারতের সামনে দারুন লড়াই জমিয়ে তুলেছে। প্রথমে টস জয় এরপর ব্যাট করার সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে শুরুটাও দুর্দান্ত। তবে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে তুলেও শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হতে হলো আয়ারল্যান্ডকে। নেইল ও’ব্রায়েন ৭৫ এবং উইলিয়াম পোর্টারফিল্ড করেন ৬৭ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ছিল আইরিশদের দুর্দান্ত। দুই ওপেনার পোর্টারফিল্ড আর স্টার্লিং মিলে আয়ারল্যান্ডকে নিয়ে যাচ্ছিলেন রানের চূড়ায়। দু’জন মিলে ১৫ ওভারেই গড়ে ফেলেন ৮৯ রানের জুটি।

তবে আইরিশরা যে স্পিনে কতটা দুর্বল সেটা বোঝা গেলো অশ্বিন আর রায়নাকে বোলিংয়ে আনার পরই। ৪১ বলে ৪২ রান করার পর অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন স্টার্লিং।

আগের ম্যাচে সেঞ্চুরি করা এড জয়সে উইকেটের চরিত্র বোঝার আগেই বোল্ড হয়ে গেলেন রায়নার বলে। দলের রান তখন ৯২। এরপর পোর্টারফিল্ড আর নেইল ও’ব্রায়েন মিলে গড়েন ৫৩ রানের জুটি। দলীয় ১৪৫ রানে ব্যাক্তিগত ৬৭ রানে আউট হন উইলিয়াম পোর্টারফিল্ড।

অ্যান্ডি বালবিরনিকে নিয়ে ৬১ রানের আরও একটি ছোট জুটি গড়ে তোলেন নেইল ও’ব্রায়েন। ২৪ রান করে আউট হন বালবিরনি। এরই মধ্যে বেশ কয়েকজন সতীর্থদের আসা-যাওয়া করতে দেখলেন নেইল। ৭৫ বলে ৭৫ রান করে শেষ পর্যন্ত আউট হন তিনি।

ভারতীয় বোলারদের পক্ষে ৪১ রান নিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২ উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন। ১টি করে উইকেট নেন উমেষ যাদব, মোহিত শর্মা, জাদেজা এবং রায়না।

কোয়ার্টারে যেতে হলে আইরিশদের অবশ্যই জিততে হবে। আর অন্য দল, ভারতের প্রয়োজন গ্র“পের শীর্ষ দল হিসেবে শেষ আটে যাওয়া। এমন সমীকরণ সামনে নিয়ে হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি হয়েছে এই দু’দল।

বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হলেও নিউজিল্যান্ডের হ্যামিল্টনে সেটা দুপুর ২টা। অথ্যাৎ দিবা-রাত্রির ম্যাচ। এ অবস্থায় শুরুতে টস জয় হলো আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের এবং টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন তিনি।

207867আইরিশদের বিপক্ষে ভারতীয় দলে কোন পরিবর্তন আনা হয়নি। অপরদিকে আয়ারল্যান্ড একটি মাত্র পরিবর্তন এনেছে তাদের দলে। জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটি জিতেছিল সে দল থেকে স্পিনার ম্যাকব্রায়েনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে স্টুয়ার্ট থম্পসনকে।

আয়ারল্যান্ড: পোর্টারফিল্ড, পল স্টার্লিং, এড জয়েসে, অ্যান্ডি বালবিরনি, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, নেইল ও’ব্রায়েন, জন মুনি, জর্জ ডকরেল, আলেক্স কিউসেক, স্টুয়ার্ট থম্পসন।

ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেষ রায়না, ধোনি, রবিন্দ্র জাদেজা, অশ্বিন, শামি, মোহিত শর্মা, উমেষ যাদব।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add