ফুটবল

রিয়াল-অ্যাটলেটিকো জেতেনি কেউ

: ৫ অক্টোবর ২০১৫, সোমবার, ১৫:০৩:১১

ভিসেন্তে কালদেরনে আটকে গেল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে শেষ হয় তাদের খেলা।
খেলার শুরুর মাত্র ৯ মিনিটের মধ্যে দারুন এক হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ড্যানি কারভাজলের ক্রস থেকে অ্যাটলেটিকোর জালে বল জড়ান রিয়ালের ফরাসি তারকা। এই গোলের সুবাদে রিয়ালের হয়ে চলতি মওসুমে ৮ ম্যাচে সাতটি গোল হয়ে গেল তার।

হার থেকে বাঁচলো বাংলাদেশ

: ৪ অক্টোবর ২০১৫, রবিবার, ২১:১০:২৭

৯০ মিনিটের মধ্যে ৭২ মিনিটই এগিয়েছিল ভুটান। যে ম্যাচে বড় জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল যুব ফুটবলারা সে ম্যাচে কিনা উল্টো বেশিরভাগ সময়ে তাড়িয়ে বেড়িয়েছে হারের শঙ্কা। শেষ পর্যন্ত হারটা এড়িয়ে পরাজয়ের কালিমামুক্ত হয়েছে জনিরা। এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল সবুজ জার্সিধারীরা। যে ভুটান প্রথম ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে

‘পদত্যাগ করবো না’

: ৪ অক্টোবর ২০১৫, রবিবার, ২০:৩০:৩৯

সাউদাম্পটনের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তোপের মুখে চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ৮ ম্যাচের চারটিতেই হার। মাত্র দুটিতে-এমন পরিস্থিতিতে যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন মরিনহো। তবে তিনি পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। পরিস্কার বলেছেন ‘চেলসি চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। কিন্তু আমি নিজ থেকে পদত্যাগ করবো না।’
৮ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট। ১২ গোলে দিয়ে ১৭ টি হজম।

উজবেকিস্তানের সহজ জয়

: ৪ অক্টোবর ২০১৫, রবিবার, ১৮:৩১:২৮

শ্রীলঙ্কার বিপক্ষে পরিস্কার ফেভারিট ছিল উজবেকিস্তান। মাঠেও তার প্রমান রেখেছে দেশটির যুব ফুটবলার। ৩-০ গোলের সহজ জয়ে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গেল উজবেকিস্তান। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রাধান্য নিয়েই তারা কুড়িয়ে নিয়েছে দ্বিতীয় জয়।

সাউদাম্পটনের কাছেও হারল চেলসি

: ৪ অক্টোবর ২০১৫, রবিবার, ৮:২২:০৫

প্রিমিয়ার লিগে আবারও ধাক্কা খেল হোসে মরিনহোর চেলসি৷ এবার সাউদাম্পটনের কাছেও হেরে গেল গতবারের লিগ চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠেই পরাজয়ের ব্যবধান ৩-১ গোলের। ব্লুজদের দলে হয়ে উইলিয়ান একমাত্র সান্ত্বনাসূচক গোল করেন৷ ম্যাচ শেষে মুখে হতাশা ফুটে উঠল মরিনহোর চোখে-মুখে৷

আগুয়েরোর পাঁচ গোল, ম্যান সিটির ছয়

: ৩ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:৩৩:৫৮

মাত্র ২০ মিনিটের একটি ঝড়। তাতেই এলেমেলো হয়ে গেল নিউক্যাসল ইউনাইটেড৷ পাঁচ-পাঁচটি গোল করলেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো৷ তাতেই নিউক্যাসল ইউনাইটেডকে ৬-১ গোলে হারিয়ে দিল ম্যান সিটি৷ সেইসঙ্গে প্রিমিয়র লিগে জয়ের পথে ফিরল ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা এবং আবারও নিশ্চিত হলো শীর্ষস্থান। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১৮।

মেসির অনুপস্থিতিতে হার বার্সার

: ৩ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:৩৩:৩২

লিওনেল মেসি না থাকলে যে বার্সেলোনার কী হয় তা আরও একবার দেখা গেল৷ লা লিগায় তিনটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরে গেল বার্সা। সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল লুই এনরিকের দল। মেসি ছাড়া নেইমার-সুয়ারেজরা জয় এনে দিতে পারলেন না বার্সাকে৷

মুখোমুখি বাংলাদেশ-ভুটান

: ৩ অক্টোবর ২০১৫, শনিবার, ২০:০২:১৭

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে ৭ গোলে বিধ্বস্ত হয়ে হতাশায় ডুবে আছে ভুটান। প্রথম ম্যাচে দু‘রকম স্বাদ পাওয়া এ দুই দল মুখোমুখি হচ্ছে আগামীকাল (রবিবার)। এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এ ম্যাচটা ভুটানের সম্মান বঁচানোর আর বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখার। শক্তি-সামর্থে দুই দলের পার্থক্য অনেক। ফেভারিট হিসেবে পাল্লাটা অনেক ঝুলে আছে বাংলাদেশের দিকেই।

রোনালদোকে রিয়ালে সংবর্ধনা

: ৩ অক্টোবর ২০১৫, শনিবার, ১৭:৩৫:৩৯

ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করা এবং ক্যারিয়ারে বিরলতম ৫০০ গোলের মাইলফলকে পৌঁছে যাওয়ার কৃতিত্ব আর সবাই অর্জণ করতে পারে না। খুব কম সংখ্যক ফুটবলারের ক্যারিয়ারেই আসে এমন সৌভাগ্য। আর সেই ফুটবলার যদি কোন ক্লাবের হয়, তাহলে সেই ক্লাবও পৌঁছে যায় অন্যরকম উচ্চতায়।

বাংলাদেশের শুভ সূচনা

: ২ অক্টোবর ২০১৫, শুক্রবার, ২০:১৮:৩১

শ্রীলঙ্কাকে হারিয়ে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবারা ২-০ গোলে হারিয়েছে লঙ্কান যুবাদের হারিয়েছে। গোল করেছেন মান্নাফ রাব্বি এবং অধিনায়ক মাসুক মিয়া জনি। হাজার আটেক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত ফুটবল খেলে জয় কুড়িয়ে নেয় বাংলাদেশ দল।

যুব ফুটবলে স্প্যানিশ কোচ

: ২ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১৯:১৪:৩৬

গঞ্জালো সানচেজ মোরেনো-স্প্যানিশ এ ফুটবল কোচের স্ত্রী ইউনিসেফ বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা। সে সুবাদে স্ত্রীর সঙ্গে ঢাকায় এসেছেন গত জুনে। বাংলাদেশে থাকবেন তিন বছর। এই সময়ে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাফুফের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দফা আলোচনার পর তাকে যুব দলের সঙ্গে সম্পৃক্ত করতে যাচ্ছে বাফুফে। এ বিষয়ে আজ (শুক্রবার) বাফুফে ও গঞ্জালোর মধ্যে হয়েছে চূড়ান্ত আলোচনা।

ভুটানকে গোলে ভাসালো উজবেকিস্তান

: ২ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১৮:৩০:৫৩

এক, দুই, তিন ….। এমন করে ৭ বার জাল থেকে বল কুড়িয়ে আনলেন ভুটান অনুর্ধ্ব-১৯ দলের গোলরক্ষক জ্যাংপো। হতে পারতো তার দ্বিগুনবার বল কুড়িয়েছেন ভুটান গোলরক্ষক। ভাগ্যিস তাদের গোলের বোঝাটা আর ভারী হয়নি। ৭ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো ভুটানের যুবারা।
এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) উজবেকিস্তান করলো গোলের মহোৎসব। প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল করে দুর্দান্ত সূচনাই করলো ‘এ’ গ্রুপের টপ ফেভারিটরা।

সতর্কিত হয়ে ক্যাম্পে হেমন্ত

: ২ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১৮:০১:২৬

এ যাত্রা বেঁচে গেলেন ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কঠিনভাবে সতর্কিত করে হেমন্তকে জাতীয় দলের ক্যাম্পে নিয়েছে বাফুফে। আজ (শুক্রবার) দুপুরে বিকেএসপিতে চলমান ক্যাম্পে যোগ দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের এ মিডফিল্ডার। জাতীয় দলের ক্যাম্পে যোগ না দিয়ে দিনাজপুরে ভাড়াটে ফুটবলার হিসেবে একটি টুর্নামেন্টে খেলেছিলেন হেমন্ত।

ইরান নারী ফুটবলে ‘লিঙ্গ জালিয়াতি’

: ২ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১৩:১৮:২৬

ইরান নারী ফুটবল দলে লিঙ্গ জালিয়াতি ধরা পড়েছে। দেশটির নারী ফুটবল দল নিয়ে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছেন দি টেলিগ্রাফ। দেশটির জাতীয় নারী দলে লিঙ্গ গোপন করে ঢুকে পড়েছেন ৮ পুরুষ। তবে ওই ৮ ফুটবলারের নাম জানা যায়নি। খবর প্রকাশের পর ইরান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা পুরো দলের লিঙ্গ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। কেবল জাতীয় দলের জন্যই এ নির্দেশনা নয়, দেশটির নারী ফুটবল লিগের খেলোয়াড়দেরও লিঙ্গ

নিরাপত্তা নিশ্চিত চায় ইস্টবেঙ্গল

: ২ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১২:০৭:০৭

ক্রিকেট অস্ট্রেলিয়ার খামখেয়ালিপনায় ‘শান্তিপূর্ন বাংলাদেশ’ নিয়েও এখন কথা তুলছে অনেকে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের পর দেশটির ফুটবল দলেরও ঢাকা সফর অনিশ্চিত হয়ে পড়েছে। এবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। চট্ট্গ্রামে অনুষ্ঠিতব্য শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কথা কলকাতার এ ক্লাবটির

এমিলির অস্ত্রোপচার শুক্রবার

: ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ২২:০৩:২৭

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কিরগিজস্তানের বিরুদ্ধে খেলা হবে না জাহিদ হাসান এমিলির। তার পেটে টিউমার ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হবে। আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার হবে। তাকে থাকতে হবে ৪-৫ দিন পূর্ণ বিশ্রামে।

‘শেখ কামালের নাম ছড়িয়ে দিতে চাই’

: ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ২০:৩৬:৪৫

‘আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করে দেশের ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রাখা শেখ কামালের নাম আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই তার নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে চট্টগ্রাম আবাহনী’-কথাগুলো বলেছেন ক্লাবটির অন্যতম পরিচালক তরফদার মো. রুহুল আমিন। আগামী ২০ থেকে ৩০ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে আজ (বৃহস্পতিবার) রাজধানীর হোটেল

শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা

: ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ২০:০২:২৪

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল এবং দেশটির ফুটবল দলের ঢাকা আগমনে অনিশ্চয়তায় একটা গুমোট পরিস্থিতি তৈরী হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এমন এক পরিস্থিতির মধ্যেই আগামীকাল (শুক্রবার) ঢাকায় শুরু হচ্ছে যুবাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ, উজবেকিস্তান, শ্রীলংকা ও ভুটানকে নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বা

সকারুদের ঢাকায় আসাও অনিশ্চিত

: ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০৮:৩৬

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ার পর এবার দেশটির ফুটবল দলের আগমন নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। আগামী ১৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি ম্যাচটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার পথ ধরে এবার বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ)।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় ম্যানসিটির

: ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১০:০২:৩৯

ম্যানচেস্টার ইউনাইটেডের মতোই পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার সিটি। জার্মানির ক্লাব মুঞ্চেনগ্ল্যাডব্যাখকে ২-১ গোলে হারিয়ে দিল ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। দলের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল করে সিটি কোচের মুখে হাসি ফোটান সার্জিও অ্যাগুয়েরো৷

সব সংবাদ

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add