for Add

পরিত্যক্ত হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

B-WKbSNCYAAz_hIনিজস্ব প্রতিবেদক: সাইক্লোন মার্সিয়া আগে থেকেই শঙ্কায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত, আনুষ্ঠানিকভাবেই জানানো হরো, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যাক্ত। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিতে হলো দু’দেশকে।

এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগির ফলে বাংলাদেশের অর্জন এখন ৪ আর অস্ট্রেলিয়ার পয়েন্টও ৪। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। অস্ট্রেলিয়া রয়েছে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।

ম্যাচ অনুষ্ঠিত হবে কি হবে না, সে বিষয়টা জানতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা এবং বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষা করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে এবং দুই আম্পায়ার বিলি বাউডেন এবং কুমার ধর্মসেনা। শেষ পর্যন্ত খেলার যখন কোনই সম্ভাবনা দেখা গেল না, তখনই ম্যাচ পরিত্যাক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি।

কোন বল মাঠে গড়ালো না। এমনকি টস করতেও নামতে পারলেন না দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং মাইকেল ক্লার্ক। মাঝে একবার খেলার সম্ভাবনা তৈরী হলেও পূনরায় বৃষ্টি নামায় সেই সম্ভাবনার অকাল মৃত্যু ঘটে।

দুর্ভাগ্যের বিষয় হলো প্রায় চার বছর পর একবার মুখোমুখি হতে যাচ্ছিল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এবং চারবছর পর যারা এই ম্যাচটি দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন, তাদেরকে হতাশই হতে হলো।

সাইক্লোন মার্সিয়ার কারণে গত তিনদিন বৃষ্টির মধ্যে ডুবে আছে পুরো ব্রিসবেন। ম্যাচের ভেন্যু গ্যাবায় এখন যেন বন্যা বইছে। গতকাল (শুক্রবার) কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল। আশা ছিল আজ ম্যাচের দিন আর বৃষ্টি হবে না। কিন্তু অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর স্রেফ জানিয়ে দিয়েছিল শনিবারও হবে বৃষ্টি। সুতরাং, ম্যাচ আয়োজন সম্ভব হবে না কিছুতেই।

বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য কোন রিজার্ভ ডে রাখেনি আইসিসি। যে কারণে, আইসিসিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি, যে কোনভাবে কার্টেল ওভারেও যদি ম্যাচটি মাঠে গড়ানো যায়! কিন্তু সে সম্ভাবনা আর উঁকিই দিল না।

আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। ৪২ হাজার ধারনক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে এসেছিলেন বেশি কিছু দর্শক। তাদের হতাশ হয়েই ফিরতে হয়েছে। সারাক্ষণই ঢেকে রাখতে হয়েছে গ্যাবার উইকেট। তবে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুরের দিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামে। যে কারণে আশা জেগেছিল ম্যাচ মাঠে গড়ানোর। ২০ ওভারের হলেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল আইসিসির। গ্রাউন্ডসম্যানরা কাজও শুরু করে দিয়েছিল। মাঠের চারপাশে বিজ্ঞাপন বোর্ডগুলো বসানোর চেষ্টা করছি। কিন্তু, পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় সব আয়োজনই ভেস্তে গেলো।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add