for Add

জেনে নিন কোন প্যানেলে কে কোথায়

রাত পোহালেই বাফুফের বহুল কাঙ্খিত নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল এখন উৎসব মুখর। দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক, অতীত-বর্তমান তারকা ফুটবলার, জেলা-বিভাগ-ক্লাব কাউন্সিলর আর ফুটবলের সাথে সংশ্লিষ্টদের এ নির্বাচন মিলন মেলায় পরিণত করেছে।

বাফুফে নির্বাচনে ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদে জয়ী হতে দুটি প্যানেলের পাশাপাশি বেশ কয়েক জন স্বতন্ত্র প্রার্থীও ভোট-যুদ্ধে নেমেছেন।

কিংবদন্তি ফুটবলার কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ পূণাঙ্গ প্যানেলেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু তাই নয় জয়ের ব্যাপারেও সম্মিলিত পরিষদ ভীষণ আশাবাদী।

অন্যদিকে প্রখ্যাত সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ বাফুফে নির্বাচনে সভাপতি পদ ও একটি সহসভাপতি পদে প্রার্থী দিতে না পারলেও ২১ সদস্যোর কার্যনির্বাহী পরিষদের বিপরীতে ১৯টি পদে লড়াই করছেন। তারাও জয়ের ব্যাপারে আশাবাদী।

এছাড়া দুই জন সভাপতি পদে, একজন সহ-সভাপতি পদে এবং চার জন সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। তারাও আশা করছেন ভোটাররা তাদেরকেই বেছে নেবেন।

তবে সব প্রশ্নের উত্তর মেলবে ৩ অক্টোবর সন্ধ্যায়। আগামী চার বছরের জন্য ১৩৯ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়োগের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করবেন। ফুটবলের সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞমহল মনে করছেন কাউন্সিলররা যোগ্য প্রার্থীদেরই ফুটবল উন্নয়নে ভোট দেবেন।

জেনে নিন এবার কোন প্রার্থী কোন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মিলিত পরিষদ
সভাপতি : কাজী মো. সালাউদ্দিন।
সিনিয়র সহসভাপতি : আবদুস সালাম মুর্শেদী।
সহসভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক।
সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।

সমন্বয় পরিষদ
সিনিয়র সহসভাপতি : শেখ মোহাম্মদ আসলাম।
সহসভাপতি: মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
সদস্য : আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমের খান, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, ও শাকিল মাহমুদ চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী
সভাপতি পদে
বাদল রায় ও শফকিুল ইসলাম মানিক।
সহসভাপতি পদে
তাবথি আউয়াল
সদস্য পদে
হাজী মো. রফকি, সাখাওয়াত হোসনে ভূঁইয়া শাহীন, সাইফুর রহমান মনি।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add